ছাত্র মৈত্রীর নেতৃত্বে মানোয়ার-জুয়েল
বাংলাদেশ ছাত্র মৈত্রীর দুই দিনের কাউন্সিলে মানোয়ার হোসেন সভাপতি এবং কাজী আব্দুল মোতালেব জুয়েল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সংঘঠনের ১৯তম কেন্দ্রীয় কাউন্সিল শেষে শুক্রবার বিকালে ছাত্র মৈত্রীর দপ্তর সম্পাদক রাকিব আবসার অর্ণব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংগঠনের নতুন সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মনির হোসেন।
গত ২-৩ নভেম্বর ছাত্র মৈত্রীর ১৯তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। ২ নভেম্বর সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতিরাশেদ খান মেনন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও ছাত্র মৈত্রীর প্রতিষ্ঠাতা সভাপতিফজলে হোসেন বাদশা।
এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে কাউন্সিল অধিবেশন বসে।
মানোয়ার হোসেন
মানোয়ার বিদায়ী কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কমিটির সভাপতি ছিলেন। জুয়েল বিগত কমিটিতে তথ্যপ্রযুক্তি সম্পাদক ছিলেন। মনির ছিলেন সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক, ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্বও সামলান তিনি।
নতুন কেন্দ্রীয় কমিটিতে মোট ৬৫ জনকে রাখা হয়েছে। সহসভাপতি হিসেবে আছেন মুনতাহা নূর রোমিও, শামিল শাহরোখ তমাল, বাঁধন, প্রতীক বিশ্বাস সাধন, লুৎফর রহমান তারেক, অতুলন দাস আলো, রণজিৎ রায়, ফারাবি আহসান সুজন, রিয়াদ হাসান তপু, আবিদ হোসেন, দিশারী আজিম, শাফিউর রহমান সজীব, গোলাম রসুল রানা, মাহবুবুর রহমান সুজন ও শাহরিয়ার কবির রাসেল।
কাজী আব্দুল মোতালেব জুয়েল
এছাড়া প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন তারিকুল ইসলাম,আন্তর্জাতিক সম্পাদকশিবলী সাদিক, রাজনৈতিক শিক্ষা ও গবেষণা সম্পাদক তামিম শিরাজী, অর্থ সম্পাদক ইয়াতুন্নেসা রুমা, সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক শিরোপা আজিম, দপ্তর সম্পাদক রাকিন আবসার অর্ণব, সমাজকল্যাণ সম্পাদকরাশেদ খান, তথ্যপ্রযুক্তি সম্পাদকজিহাদউদ্দিন সুজা, স্কুল বিষয়ক সম্পাদক বিশ্বজিৎ রায়।
কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে আছেন আরও ৩৩ জন।
