মুক্তিযোদ্ধা দলের নতুন সাধারণ সম্পাদক সাদেক খান
পদ শূন্য হওয়ায় সাদেক আহমেদ খানকে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নতুন সাধারণ সম্পাদক মনোনীত করেছে বিএনপি।
বৃহস্পতিবার দলীয় প্যাডে দলের সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
এতে বলা হয়, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক মো. শফিউজ্জামান খোকন বিএনপি গঠনতন্ত্রের এক ব্যক্তির এক পদ বিধানের পরিপ্রেক্ষিতে সংগঠনের সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি নেন।
এ কারণে চেয়ারপারসনের নির্দেশক্রম সাদেক আহমেদ খানকে মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক হিসেবে মনোনয়ন অনুমোদন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের কমিটিতে সাদেক আহমেদ খান যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
