২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হান্নান শাহের জন্য বিএনপি কার্যালয়ে বিশেষ মোনাজাত

গুরুতর অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি বিএনপি নেতা আ স ম হান্নান শাহের আশু আরোগ্য কামনায় দোয়া মাহফিল করেছে দলটি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2016, 06:14 PM

Updated : 20 Aug 2022, 01:38 PM

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন।

৭৭ বছর বয়সী অবসরপ্রাপ্ত এই বিগ্রেডিয়ার জেনারেল গত মঙ্গলবার মহাখালীর ডিওএইচএসের বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে পড়লে তাকে সিএমএইচে ভর্তি করা হয়।

তার রোগমুক্তি কামনায় বৃহস্পতিবার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত হয়।

এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খানসহ বিভিন্ন স্তরের  নেতা-কর্মীরা অংশ নেন।

বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের মন্ত্রিসভার সদস্য হান্নান কয়েকদিন ধরে অসুস্থ বোধ করছিলেন বলে জানিয়েছেন তার সহকারী একান্ত সচিব মমতাজ উদ্দিন আহমেদ।

পুরনো খবর:

বিএনপি নেতা হান্নান শাহ হাসপাতালে