২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নেতা হান্নান শাহ হাসপাতালে

গুরুতর অসুস্থ বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2016, 11:45 AM

Updated : 12 Apr 2022, 02:50 AM

মঙ্গলবার সকালে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয় বলে তার সহকারী একান্ত সচিব মমতাজ উদ্দিন আহমেদ জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “স্যার গুরুতর অসুস্থ হয়ে পড়লে সকাল পৌনে ১০টায় দ্রুত তাকে সিএমএইচে ভর্তি করা হয়। উনাকে রাখা হয়েছে আইসিইউতে।”

৭৭ বছর বয়সী সাবেক এই সেনা কর্মকর্তা কয়েকদিন ধরে অসুস্থ বোধ করছিলেন বলে মমতাজ জানান।

হান্নান শাহ বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের মন্ত্রিসভার সদস্য ছিলেন।