২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পূর্ণাঙ্গ কমিটি পেল ছাত্রলীগ

কাউন্সিলের সাত মাস পর ৩০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করেছে ছাত্রলীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2016, 08:08 PM

Updated : 11 Oct 2022, 07:48 PM

পুরনো খবর:

ছাত্রলীগের নেতৃত্বে সাইফুর-জাকির

সংগঠনের সাধারণ সম্পাদক এ এস এম জাকির হোসাইন সোমবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “৩০১ এক সদস্য বিশিষ্ট ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি দিয়েছি। আমরা পূর্ণাঙ্গ কমিটিতে স্বাক্ষরও করেছি।”

Image
ভোট দিচ্ছেন কাউন্সিলররা

ভোট দিচ্ছেন কাউন্সিলররা

গত বছরের ২৬ জুলাই কাউন্সিলে ভোটাভুটির মধ্য দিয়ে নতুন নেতৃত্ব গঠন করে বাংলাদেশের এই অন্যতম প্রাচীন ছাত্র সংগঠন।

সভাপতি হন সাইফুর রহমান সোহাগ ও এস এম জাকির হোসাইন হন সাধারণ সম্পাদক।

কাউন্সিলে শুধু সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হলেও ওই রাতেই ছাত্রলীগের প্যাডে জানানো হয়, আজিজুল হক রানা সহসভাপতি, আসাদুজ্জামান নাদিম যুগ্ম সাধারণ সম্পাদক এবং মোবারক হোসেনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।