২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে কুয়েতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন ঢাকায় কুয়েতের রাষ্ট্রদূত আবেল মোহাম্মদ এএইচ হায়াত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2016, 09:37 PM

Updated : 20 Aug 2022, 11:52 AM

ঢাকায় নতুন এই রাষ্ট্রদূত বুধবার রাতে খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে যান।

তারা দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা করেন বলে বিএনপি নেতারা জানিয়েছেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সৌদি আরবে চেয়ারপারসনের বিশেষ প্রতিনিধি এনামুল হক চৌধুরী বৈঠকে উপস্থিত ছিলেন।