২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে সৌদি যুবরাজের সাক্ষাৎ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন সৌদি আরবের সফররত দুই যুবরাজ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2016, 09:27 PM

Updated : 20 Aug 2022, 11:33 AM

সৌদি যুবরাজ তুর্কি বিন আবদুল্লাহ আল সউদ ও বেতের বিন আবদুল্লাহ আল সউদ মঙ্গলবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাড়িতে যান।

বাদশা আবদু্ল্লাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে যুবরাজদ্বয় ঢাকা এসেছেন।

তাদের সঙ্গে খালেদার বৈঠকে ইসলামী উম্মার শান্তি ও অগ্রগতিসহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয় বলে বিএনপি নেতারা জানিয়েছেন।

ইসলামিক উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট আহমেদ মোহাম্মদ আলী, সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ এইচ এম আল মুতাইরি বৈঠকে উপস্থিত ছিলেন।

খালেদা জিয়ার সঙ্গে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছিরউদ্দিন, রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ, সৌদি আরবে চেয়ারপারসনের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ ইনামুল হক চৌধুরী।