লেবার পার্টির ভার পুরনোদেরই হাতে
বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক লেবার পার্টির চেয়ারম্যান পদে মোস্তাফিজুর রহমান ইরান ও মহাসচিব পদে হামদুল্লাহ আল মেহেদি পুনর্নির্বাচিত হয়েছেন।
শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার কক্ষে কাউন্সিল অধিবেশনে নতুন কমিটি গঠিত হয় বলে লেবার পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
৭১ সদস্যের নতুন এই কমিটি ২০১৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবে।
নতুন কমিটিতে সহসভাপতি হিসেবে রয়েছেন ফরিদউদ্দিন, লোকমান হাকিম, ফারুক রহমান, এমদাদুল হক চৌধুরী, মোসলেম উদ্দিন, আলাউদ্দিন আলী, আমিনুল ইসলাম রাজু, মাহবুবুর রহমান খালেদ।
যুগ্ম মহাসচিব পদে রয়েছেন উম্মে হাবিবা রহমান, নুরুল ইসলাম সিয়াম, শামসুদ্দিন পারভেজ, মাহমুদ খান, রামকৃষ্ণ সাহা, শামীমা চৌধুরী, মহসিন ভুঁইয়া, আবদুর রাজ্জাক রাজু, আহসান হাবিব।
সাংগঠনিক সম্পাদক থাকছেন কামারুজ্জামান চৌধুরী মুকুল, আনোয়ার হোসেন মানিক, আমিনুল ইসলাম, খোন্দকার মাহমুদুল হাসান, আনোয়ার হোসেন, আজমল হোসাইন, মোহাম্মদ ওয়াসিম, জহিরুল হক মাস্টার, আবদুল্লাহ আল মামুন।
এছাড়া কোষাধ্যক্ষ পদে আলী আজম আজাদ, প্রচার সম্পাদক পদে আবদুর রহমান খোকন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খোন্দকার সিরাজুল ইসলাম, ছাত্রবিষয়ক মেজবাউল ইসলাম সজিব, যুব বিষয়ক সম্পাদক পদে হুমাউন কবীর, শিক্ষা বিষয়ক সম্পাদক পদে শেখ মিজানুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক পদে মোহাম্মদ সালাহউদ্দিন, দপ্তর সম্পাদক পদে আমানুল্লাহ মহববত, মহিলা বিষয়ক সম্পাদক পদে নাছিমা নাজনিন সরকার, ধর্ম বিষয়ক সম্পাদক পদে আনোয়ার হোসেন যশোরী, আইন বিষয়ক সম্পাদক পদে শাহাদাত হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ আলী এবং তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে শাহিন আলম মতিন দায়িত্ব পালন করবেন।
