২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন খালেদা জিয়া

সাংগঠনিক বিভিন্ন বিষয় এবং আসন্ন পৌর নির্বাচন নিয়ে আলোচনার জন্য দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম- জাতীয় স্থায়ী কমিটির সঙ্গে বসছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2015, 10:36 AM

Updated : 25 Apr 2022, 02:16 PM

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন খালেদার প্রেস সচিব মারুফ কামাল খান।

স্থায়ী কমিটির কয়েকজন সদস্য জানিয়েছেন, বৈঠকের আলোচনায় দলের পুনর্গঠন প্রক্রিয়াসহ সাংগঠনিক বিভিন্ন বিষয় বেশি গুরুত্ব পাবে। পাশাপাশি পৌর নির্বাচনের বিষয়টিও থাকবে।

লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফেরার পর গত ২৫ নভেম্বর স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া। আর পৌর নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে পরদিন বৈঠক করেন জোটের শরীক দলগুলোর নেতাদের সঙ্গে।

এর আগে স্থায়ী কমিটির সঙ্গে বিএনপিপ্রধানের সবশেষ বৈঠক হয় গত বছর ১৩ নভেম্বর।

বিএনপির ১৯ সদস্যের স্থায়ী কমিটিতে খালেদা জিয়া ছাড়াও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানও রয়েছেন।