রংপুরে বিএনপির চার নেতা গ্রেপ্তার
নাশকতার মামলায় রংপুরে বিএনপির চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- রংপুর জেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশীদ হারুন, সদর উপজেলা সাংগঠনিক সম্পাদক আবেদ আলী, সদরের চন্দনপাট ইউনিয়ন সভাপতি আনিছুর রহমান ও সদস্য অলিউর রহমান।
আব্দুল আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত ৫ জানুয়ারি পরবর্তী বিএনপি-জামায়াত জোটের অবরোধ-হরতাল চলাকালে রংপুরে যানবাহনে পেট্রোলবোমা হামলার ঘটনা ঘটে। ভাংচুর করা হয় যানবাহন।
“এসব নাশকতায় দায়ের করা মামলায় এই চারজন আসামি।”
