২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকৌশলীদের ব্যস্ততা মন্ত্রীদেখানো: কাদের

মহাসড়কের কাজে ‘ফাঁকি’ দিলেও প্রকৌশলীরা মন্ত্রীকে দেখাতে ঠিকই ইট-সুড়কি নিয়ে সড়কে ব্যস্ত হয়ে পড়েন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2015, 11:26 PM

Updated : 25 Apr 2022, 01:55 PM

কোরবানির ঈদের পর দিন শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ারবাজার রেলওয়ে ওভারপাস পরিদর্শনের সময় সাংবাদিকদের সামনে এ কথা বলেন তিনি।

সড়কমন্ত্রী বলেন, “ঈদের দিন বেলা ৩টা থেকে প্রকৌশলীদের মহাসড়কে থাকার নির্দেশনা থাকলেও মেঘনা থেকে কুমিল্লা পর্যন্ত অংশে আজ কোনও প্রকৌশলীকে দেখিনি।

“অথচ মন্ত্রী আসার কথা শুনলেই তারা ইট-সুরকি নিয়ে মহাসড়কে ব্যস্ত হয়ে পড়ে।”

পতাকাবিহীন গাড়ি ও প্রটোকল ছাড়া শনিবারে এই পরিদর্শনে গিয়ে ওবায়দুল কাদের বলেন, কাজ বন্ধ রেখে কোনও মন্ত্রীকে প্রটোকল দেওয়ার প্রয়োজন নেই।

“বিশেষ করে আমাকে প্রটোকল দেওয়ার প্রয়োজন নেই। আজ কোনও পুলিশ বা পুলিশ কন্ট্রোল রুমকে আমার পরিদর্শনের কথা জানায়নি। আমার ভাগ্যে যা আছে তা মেনে নিয়েই আমি রাস্তায় নেমেছি।”

এসময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেন প্রকল্পের কাজ চলতি বছরের ডিসেম্বরের মধে শেষ না হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট দেশি-বিদেশি ঠিকাদারদের সতর্ক করেন তিনি।