২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতাল ছেড়েছেন মহিউদ্দিন

হজে গিয়ে অসুস্থ হয়ে পড়া চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী হাসপাতাল ছেড়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2015, 06:39 PM

Updated : 22 Aug 2022, 01:11 PM

সুস্থ হওয়ার পর তিনি বুধবার সৌদি আরবের মদিনায় অবস্থিত কিং ফাহাদ হাসপাতাল ত্যাগ করেন বলে জানিয়েছেন মহিউদ্দিনের ব্যক্তিগত সহকারী মো. ওসমান গণি।

মহিউদ্দিন চৌধুরী  গত রোববার রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে তাকে মদিনার কিং ফাহাদ হাসপাতালে স্থানান্তর করা হয়। 

ওসমান বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহিউদ্দিন চৌধুরী এখন মদিনায় বাসায় আছেন এবং শুক্রবার মক্কায় যাবেন।

মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে সৌদি আরবে হজ পালনের জন্য তার মেয়েজামাই ও সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীও আছেন।