২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়ি পোড়ানো মামলায় বিএনপি নেতা মিনুর জামিন আবেদন নাকচ

রাজশাহী মহানগরীর মতিহার থানায় দায়ের করা গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির যুগ্মমহাসচিব কারাবন্দি মিজানুর রহমান মিনুর জামিন আবেদন নাকচ করে দিয়েছে আদালত।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2015, 07:02 PM

Updated : 25 Apr 2022, 01:48 PM

সোমবার দুপুরে জামিন আবেদনের ওপর শুনানি শেষে রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক আলতাফ হোসেন এ আদেশ দেন। পরে তাকে আবারও কারাগারে পাঠানো হয়।

অ্যাডভোকেট শাহ নেওয়াজ জানান, কারাবন্দি মিজানুর রহমান মিনুকে সোমবার আদালতে দুটি মামলায় হাজির করে পুলিশ।

এ সময় আদালতে মতিহার থানার গাড়ি পোড়ানোর একটি মামলায় জামিনের আবেদন জানান তিনি।

তবে শুনানি শেষে বিচারক আলতাফ হোসেন তার জামিন আবেদন না মঞ্জুর করেন। পরে তাকে প্রিজনভ্যানে করে আবারও রাজশাহী কারাগারে পাঠানো হয়।