২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারাগার থেকে হাসপাতালে রিজভী

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে চিকিৎসার জন্য কারাগার থেকে হাসপাতালে পাঠানো হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2015, 06:57 PM

Updated : 22 Aug 2022, 01:04 PM

শনিবার দুপুরে তাকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়।

কাশিমপুর কারাগারের জেলার মো. নাসির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রিজভীকে দুপুরে প্রথমে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। পরে বিকেল ৩টার দিকে সেখান থেকে হাসপাতালের প্রিজন সেলে নেওয়া হয়।

“রিজভীর খাদ্যনালীতে সমস্যা রয়েছে। তিনি মাঝে মধ্যেই বমি করছিলেন।”

কারাগারের এক চিকিৎসক জানান, ১৯৮৪ সালে রিজভী একবার গুলিবিদ্ধ হলে তার সার্জারি করা হয়। এরপর থেকে তার ক্ষুদ্রান্ত্রের এক জায়গা সংকুচিত (ইনটেস্টিনাল অবস্ট্রাকশন) হয়। এর ফলে মাঝে মাঝেই তার ব্যাথা ও বমি হচ্ছিল।

এছাড়া তার পা ভাঙ্গা, উচ্চ রক্ত চাপ ও হৃদযন্ত্রের সমস্যা রয়েছে বলেও জানান তিনি।