২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি রাজনীতিতে ব্যর্থ হয়েছে: চুমকি

রাজনৈতিক দল হিসেবে বিএনপি ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2015, 09:02 PM

Updated : 22 Aug 2022, 01:02 PM

জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল শাখা ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

চুমকি বলেন, “বিএনপি নিরীহ মানুষকে পুড়িয়ে মারতে আউট সোর্সিংয়ের মাধ্যমে সন্ত্রাসী জনবল নিয়োগ করেছিল। তারা দেশকে সন্ত্রাসী রাষ্ট্র বানাতে চেয়েছিল। কিন্তু জনগণের প্রতিরোধের মুখে বিএনপি রাজনীতিতে ব্যর্থ হয়েছে।”

বিএনপির অযৌক্তিক আন্দোলনে কর্মীদেরও সম্পৃক্ততা ছিল না বলে দাবি করেন চুমকি।

“খালেদা জিয়া ও তারেক রহমানের হুমকি-ধামকিতেও কর্মীরা মাঠে নামেনি। যার কারণে আউট সোর্সিংয়ের মাধ্যমে সন্ত্রাসী জনবল নামিয়েছিল বিএনপি।”

শামসুন্নাহার হল ছাত্রলীগ সভাপতি নিশিতা ইকবাল নদীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রওশন আরা নিতুলের সঞ্চালনায় আলোচনা সভায় সংসদ সদস্য ফজিলাতুন্নেছা বাপ্পী, শামসুন্নাহার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া সাহা, ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক কাজী মোতাহার হোসেন প্রিন্স বক্তব্য দেন।