খুলনায় বিএনপির ৩১ নেতাকর্মী কারাগারে
নাশকতার আটটি মামলায় খুলনা নগর বিএনপির ৩১ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
এর আগে নেতাকর্মীরা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তা নাকচ করেন।
মঞ্জু জানান, মহানগরীর দৌলতপুর থানায় দায়ের করা আটটি মামলায় মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক তারিকুল ইসলাম, দৌলতপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল হক নান্নু, যুগ্ম সম্পাদক মুর্শিদ কামাল, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ আহসান তোতন, যুবদল সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু, সোহেল মোল্লাসহ ৩১ নেতাকর্মী জামিনের আবেদন করেছিলেন।
