২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের উদ্দেশে ঢাকা ছাড়লেন মির্জা ফখরুল

সিপিসির আমন্ত্রণে বিএনপির ১৯ সদস্যের প্রতিনিধিদল বেইজিং সফরে রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2026, 01:45 AM

Updated : 26 Aug 2026, 03:27 PM

চীন সফর করতে ঢাকা ছেড়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার রাতে চায়না এয়ার লাইন্সের একটি ফ্লাইটে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন বলে জানিয়েছেন তার একান্ত সহকারি সচিব ইউনুস আলী।

তিনি বলেন, ‘‘রাত ১০টা ২০ মিনিটে চীন সরকারের আমন্ত্রণে স্যার চীন সফরে গেছেন। বিমানবন্দরে স্যারকে বিদায় জানান চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।”

সিপিসির আমন্ত্রণে সম্প্রতি বিএনপির ১৯ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল চীন সফরে গেছেন।

ওই প্রতিনিধি দলের রয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহউল্লাহ। তবে পুরো দলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপি মহাসচিব।

বেইজিংয়ে সিপিসির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের প্রধান লিউ হাইশিংয়ের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবে প্রতিনিধি দলটি।