২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

বেইলি রোডের বাসায় তারেক রহমানকে স্বাগত জানান নাহিদ।

নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান
ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ের পর নতুন সরকার গঠনের আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার রাতে রাজধানীর বেইলি রোড এলাকায় নাহিদের বাসায় যান তিনি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2026, 09:42 PM

Updated : 26 Aug 2026, 02:57 PM

ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ের পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গেলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

রোববার রাত সাড়ে ৮টায় বেইলি রোডে নাহিদের বাসায় যান তিনি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তার সঙ্গে ছিলেন।

তারেক রহমানকে সময় স্বাগত জানান নাহিদ। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম এবং অন্য নেতারাও এসময় উপস্থিত ছিলেন সেখানে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার মধ্যে ঢাকা-১১ আসনে জয় পেয়েছেন নাহিদ।

শেখ হাসিনা সরকার পতনের আন্দোলনে দেওয়া নাহিদের সঙ্গে সাক্ষাতের আগে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের বসুন্ধরার বাসায় যান তারেক রহমান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর সরকার গঠনের পথে বিএনপি। আগামী ১৭ ফেব্রুয়ারি সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের ও বিকালে মন্ত্রিসভার সদস্য শপথ হওয়ার কথা রয়েছে।