২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গভীর রাতে খালেদা জিয়াকে হাসপাতালে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা

‘‘ম্যাডামের জন্য যে মেডিকেল বোর্ড রয়েছেন তাদের পরামর্শে হাসপাতালে নেওয়া হয়েছিল, আবার বাসায় ফিরে এসেছেন তিনি।”

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2025, 03:14 AM

Updated : 26 Aug 2026, 01:26 PM

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গভীর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। 

তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘‘ম্যাডামের জন্য যে মেডিকেল বোর্ড রয়েছেন তাদের পরামর্শে হাসপাতালে নেওয়া হয়েছিল, আবার বাসায় ফিরে এসেছেন তিনি।

“মেডিকেল বোর্ডের জরুরি প্রয়োজনে কিছু পরীক্ষা করানো প্রয়োজন ছিল, সেগুলো করতেই উনাকে হাসপাতালে নেওয়া হয়েছিল।“

রাত ১ টা ১৮ মিনিটে বিএনপি চেয়ারপারসনকে গুলশানের বাসা ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা শেষে আবার বাসায় ফেরেন ২টা ৫৫ মিনিটে।

এভারকেয়ার হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের অধীনে বিএনপি চেয়ারপারসন চিকিৎসাধীন আছেন।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন লিভার সিরোসিস, ‍হৃদরোগ, ফুসফুস ও কিডনি জটিলতা, আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।

চলতি বছরের শুরুতে তিনি লন্ডনে গিয়ে লন্ডন ক্লিনিকে চিকিৎসা নেন। সেখানে বড় ছেলে তারেক রহমানের বাসায় চার মাস কাটিয়ে ৬ মে দেশে ফেরেন খালেদা জিয়া।

সবশেষ গত ১৯ জুন গভীর রাতেও তিনি একবার এভারকেয়ার হাসপাতালে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে আসেন।