Published : 05 Mar 2026, 07:05 PM
দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠকে করেছে জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার সকাল ৯টায় ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে এ বৈঠক হয় বলে জামায়াতে ইসলামী সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
পল কাপুরের সঙ্গে সৌজন্য বৈঠকটি অত্যন্ত ‘আন্তরিক পরিবেশে’ হওয়ার কথা বললেও বিজ্ঞপ্তিতে বৈঠকের আলোচনার ব্যাপারে বলা হয়নি।
জামায়াতের নায়েবে আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে প্রতিনিধি দলে সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান, জামায়াতে ইসলামীর ফরেন অ্যাফেয়ার্স কনসালটেন্ট ইফতেখার আহমেদ চৌধুরি এবং আমিরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক বিশেষ উপদেষ্টা মীর আহমেদ বিন কাসেম বৈঠকে উপস্থিত ছিলেন।