রাজশাহী জেলার নেতাদের সঙ্গে বৈঠক তারেক রহমানের
এ বিভাগের জেলা ও মহানগরের নেতাদের সঙ্গে সাংগঠনিক বিষয়াদি নিয়ে দলের চেয়ারম্যান নিয়মিত বৈঠকে করছেন।
রাজশাহী বিভাগের জেলা নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক হওয়ার তথ্য দিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি বলেন, রাজশাহী বিভাগ, জেলা ও মহানগরের নেতাদের সঙ্গে সাংগঠনিক বিষয়াদি নিয়ে দলের চেয়ারম্যান বৈঠকে করেছেন। এটা ধারাবাহিক বৈঠক।
বৈঠকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ভূমিমন্ত্রী ও রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনুসহ বিভিন্ন জেলার নেতারা উপস্থিত ছিলেন।
