২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওমরাহ করে দেশে ফিরলেন ফখরুল

বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে জেদ্দা থেকে বুধবার বেলা সাড়ে ১২টায় হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান মির্জা ফখরুল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2024, 01:49 PM

Updated : 26 Aug 2026, 09:33 AM

সৌদি আরবের মক্কায় ওমরাহ পালন করে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তার একান্ত সহকারী ইউনুস আলী জানান, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে জেদ্দা থেকে বুধবার বেলা সাড়ে ১২টায় হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান মির্জা ফখরুল। স্ত্রী রাহাত আরা বেগমও তার সঙ্গে ছিলেন।

গত ২ মে ওমারহ করতে সস্ত্রীক সৌদি আরবে যান ফখরুল। প্রথমে মদিনায় হযরত মুহাম্মদ (সা.) রওজা জিয়ারত করেন ফখরুল। পরে গত ৫ মে মক্কায় এসে ওমরাহ পালন করেন।

ওমরাহ করার পর মক্কার আরাফাত ময়দান, মিনা-মুজদালিফা, মোকামে ইব্রাহিম, জাবালে সাওরসহ বিভিন্ন ঐতিহাসিক স্থান ঘুরে দেখেছেন তারা।