Published : 12 Dec 2025, 03:34 PM
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক, গুলিবিদ্ধ শরীফ ওসমান বিন হাদির জন্য ‘বি নেগেটিভ’ গ্রুপের রক্তের প্রয়োজন বলে জানিয়েছেন তার অনুসারীরা।
তারা বলছেন, ঢাকা মেডিকেলের ইমারজেন্সিতে থাকা হাদির প্রচুর রক্তক্ষরণ হয়েছে। চিকিৎসকেরা ‘বি নেগেটিভ’ রক্ত যোগাড় করতে বলেছেন।
শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হন হাদি। রিকশায় করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ি পরিদর্শক মো. ফারুক চিকিৎসকদের বরাত দিয়ে বলেন, "ওসমান হাদিকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগের আনা হয়। সেখানে আইসিইউতে রেখে তার চিকিৎসা চলছে।"