২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

আইনশৃঙ্খলার ‘অবনতি’: বৃহস্পতিবার সারা দেশে মিছিল করবে যুবদল

ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হবে দুপুর ২টায়।

আইনশৃঙ্খলার ‘অবনতি’: বৃহস্পতিবার সারা দেশে মিছিল করবে যুবদল
ছবি: যুবদলের ফেইসবুক

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2025, 05:12 PM

Updated : 26 Aug 2026, 01:22 PM

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘অবনতির’ প্রতিবাদে বৃহস্পতিবার ঢাকাসহ জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল করবে জাতীয়তাবাদী যুবদল।

রোববার সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৭ জুলাই (বৃহস্পতিবার) দুপুর ২টায় নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হবে। সেটি ফকিরাপুল, দৈনিক বাংলা মোড়, জাতীয় প্রেস ক্লাব ও মৎস্য ভবন হয়ে শাহবাগ পর্যন্ত যাবে।

যুবদলের সভাপতি এম মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন সংশ্লিষ্ট ইউনিটের নেতাদের এ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।