২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা দিবস: বিএনপির আলোচনা সভার তারিখ পরিবর্তন

সভায় প্রধান অতিথি থাকবেন দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান।

স্বাধীনতা দিবস: বিএনপির আলোচনা সভার তারিখ পরিবর্তন
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2026, 09:31 PM

Updated : 26 Aug 2026, 03:14 PM

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৫ মার্চ যে আলোচনা সভার আয়োজন করেছিল বিএনপি, তা হবে ২৭ মার্চ। 

মঙ্গলবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সেখানে বলা হয়, নতুন সূচিতে ২৭ মার্চ বেলা আড়াইটায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই আলোচনা সভা হবে। সভায় প্রধান অতিথি থাকবেন দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সভাপতিত্ব করবেন দলের মহাসচিব স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গত পরশু নয়া পল্টনে এক সংবাদ সম্মেলন বিজয় ও জাতীয় দিবস উপলক্ষে দলীয় কর্মসূচি ঘোষণা করে রিজভী জানিয়েছিলেন আলোচনা সভাটি হবে ২৫ মার্চ বেলা আড়াইটায়। এখন সেই সূচি পরিবর্তন করা হল।