বিএনপির আইন বিষয়ক সম্পাদক হলেন বদরুদ্দোজা বাদল
বদরুদ্দোজা বাদল এতদিন বিএনপি নির্বাহী কমিটির সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ছিলেন।
বিএনপির আইন বিষয়ক সম্পাদকের দায়িত্ব পেলেন সুপ্রিম কোর্টের আইনজীবী, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল।
বুধবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এই দায়িত্ব পাওয়ার আগে বদরুদ্দোজা বাদল বিএনপি নির্বাহী কমিটির সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ছিলেন।
ব্যারিস্টার কায়সার কামাল সংসদের ডেপুটি স্পিকার হওয়ার পর বিএনপির আইন বিষয়ক সম্পাদকের দায়িত্ব থেকে পদত্যাগ করেন। এর পর থেকে পদটি শূন্য ছিল।
বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক বদরুদ্দোজা বাদল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের আহ্বায়ক ছিলেন।
তিনি রাজশাহী ইউনিভার্সিটি ল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (রুলা) কেন্দ্রীয় কমিটি সাবেক সভাপতি।
