২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তারেক রহমানের সঙ্গে গণফোরামসহ ৭ দলের সাক্ষাৎ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির সদস্যরাও সাক্ষাৎ করেন তারেক রহমানের সঙ্গে।

তারেক রহমানের সঙ্গে গণফোরামসহ ৭ দলের সাক্ষাৎ
ছবি: বিএনপির ফেইসবুক পেইজ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2026, 06:37 PM

Updated : 26 Aug 2026, 05:36 PM

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গণফোরমসহ সাতটি রাজনৈতিক দলের নেতারা।

বুধবার গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে আলাদা আলাদাভাবে এসব সাক্ষাৎ হয়।

এর মধ্যে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) আন্দালিব রহমান পার্থ, আমজনতার দলের মিয়া মসিউজ্জামান, ন্যাপ ভাসানীর আজহারুল ইসলাম, জনঅধিকার পার্টির ইসমাইল হোসেন সম্রাট ও নেজামী ইসলাম পার্টির একেএম আশরাফুল হক নিজ নিজ দলের নেতৃত্ব দেন।

গণফোরামের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সুব্রত চৌধুরী। বাম গণতান্ত্রিক ঐক্যের প্রতিনিধি দল সাক্ষাৎ করে হারুন চৌধুরীর নেতৃত্বে।

পরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির সদস্যরা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।