২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

বগুড়া বিএনপির সঙ্গে চেয়ারম্যানের বৈঠক

“জেলা পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে এই মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2026, 09:06 PM

Updated : 11 Sep 2026, 03:55 PM

বগুড়া জেলা বিএনপির নেতাদের সঙ্গে বৈঠকে করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার বিকালে গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, “এটি ধারাবাহিক বৈঠক। জেলা পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে এই মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নেতৃবৃন্দকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।”

বৈঠকে অন্যদের মধ্যে ছিলেন চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এ কে এম মাহবুবুর রহমান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, সংসদ সদস্য জি এম সিরাজ, রেজাউল করিম বাদশা, মোশারফ হোসেন, কাজী রফিকুল ইসলাম, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন।