২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রমৈত্রীর সভাপতি দিলীপ, সম্পাদক জুবেল

নতুন কমিটির সদস্যরা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও শপথ গ্রহণ করবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2024, 11:09 PM

Updated : 26 Aug 2026, 09:41 AM

বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি নির্বাচিত হয়েছেন দিলীপ রায়; সাধারণ সম্পাদক হয়েছেন জাবির আহমেদ জুবেল।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ক্যাফেটারিয়ায় শুক্রবার সংগঠনটির ১৭ সদস্যের কেন্দ্রীয় কমিটি সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়।

কমিটিতে সহ-সভাপতি ফারহা তাহসিন, শুভ মিস্ত্রি, সহ-সাধারণ সম্পাদক খন্দকার শাহরিয়ার আলিফ, সাংগঠনিক সম্পাদক শাকিল হোসেন, দপ্তর বিষয়ক সম্পাদক তৈয়ব ইসলাম, রাজনৈতিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সামি আব্দুল্লাহ্, অর্থ বিষয়ক সম্পাদক নূজিয়া হাসিন রাশা, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে জশদ জাকির নির্বাচিত হয়েছেন।

সদস্য হিসেবে রয়েছেন- সেলিম হাসান, ফারিয়া ইসলাম, সরফরাজ সানোয়ার, আবিদ ইসলাম, সোমা ডুমরী। দুজন সদস্যের নাম পরে ঘোষণা করা হবে।

নতুন কমিটির সদস্যরা শনিবার সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও শপথ গ্রহণ করবেন।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় বৃহস্পতিবার দুপুরে ছাত্রমৈত্রীর ১৬তম জাতীয় কাউন্সিল উদ্বোধন করা হয়। পরে কাউন্সিল অধিবেশনে সংগঠনের রাজনৈতিক ও সাংগঠনিক প্রতিবেদন পেশ করা হয়।