২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

বিএনপির বিলকিসের বহিষ্কারাদেশ প্রত্যাহার

পুকুর ভরাট ও দখলের অভিযোগ ওঠার পর গত ১১ অগাস্ট তার দলীয় পদ স্থগিত করে দেয় কেন্দ্রীয় নেতৃত্ব।

বিএনপির বিলকিসের বহিষ্কারাদেশ প্রত্যাহার
বিলকিস জাহান শিরীন

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2025, 07:23 PM

Updated : 26 Aug 2026, 05:10 PM

প্রায় এক বছর তিন মাস পর বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরীনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিয়েছে বিএনপি।

শনিবার সন্ধ্যায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের ১১ অগাস্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) বিলকিস জাহান শিরীনের দলীয় সব পদ স্থগিত করা হয়েছিল।

“২২ নভেম্বর তার সেই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। তিনি এখন থেকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) হিসেবে বহাল থাকবেন।”

গত বছরের অগাস্টে সরকার পতনের পর বরিশাল নগরের ব্রাউন কম্পাউন্ড এলাকায় একটি পুকুর ভরাট করে তা দখলের অভিযোগ ওঠে বিলকিস ও তার পরিবারের বিরুদ্ধে। 

ওই সময় এ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর বিলকিস দলীয় পদ স্থগিত করে কেন্দ্রীয় নেতৃত্ব।