Published : 19 Aug 2025, 12:52 PM
চোখের চিকিৎসার জন্য ব্যাংকক গেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস; স্ত্রী আফরোজা আব্বাস ও ছেলে মির্জা ইয়াসীর আব্বাসও তার সঙ্গে আছেন।
মঙ্গলবার বেলা সোয়া ১১টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারা ব্যাংকের উদ্দেশে রওনা হয়েছেন।
বিএনপির এই নেতার একান্ত সহকারী মিজানুর রহমান সোহেল জানিয়েছেন, ব্যাংককের রুটনিন আই হসপিটালে মির্জা আব্বাসের চোখের চিকিৎসা হবে।
“রুটনিন আই হসপিটালে আজকেই চিকিৎসকের অ্যাপয়েনমেন্ট ঠিক করা হয়েছে। দুইদিন পরই স্যারের অস্ত্রোপচার হবে।”
আরোগ্য কামনায় মির্জা আব্বাসের পরিবার দলের নেতা-কর্মীদের কাছে দোয়া চেয়েছেন বলে জানিয়েছেন সোহেল।