Published : 31 Aug 2025, 07:52 PM
দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনকে রেখে ৫১ সদস্যের নির্বাহী কাউন্সিল গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার দলের দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কাউন্সিল গঠনের তথ্য দিয়েছেন।
নতুন গঠিত এ কমিটি তিন মাসের জন্য কাজ করবে বলে এতে বলা হয়।
সালেহ উদ্দিন সিফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দলের সর্বোচ্চ ফোরাম হচ্ছে ১০ সদস্যের ‘পলিটিকাল কাউন্সিল’। এর বাইরে নতুন করে এ নির্বাহী কাউন্সিল গঠন করা হল, যা দলের সচিবালয়ের বিভিন্ন কার্যক্রম তদারকি, জরুরি মুহূর্তে বৈঠক করে সিদ্ধান্ত গ্রহণের মত কাজগুলো করবে।
কাউন্সিল গঠনের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৬ এপ্রিলের দলের চতুর্থ সাধারণ সভার সিদ্ধান্ত অনুসারে এটি গঠন করা হয়েছে। আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন এটি অনুমোদন করেছেন।
নির্বাহী কাউন্সিলের সদস্যরা হলেন
মো. নাহিদ ইসলাম, সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদীব, আখতার হোসেন, তাসনিম জারা, নাহিদা সারওয়ার নিভা, সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, নাসীরুদ্দীন পাটওয়ারী, আব্দুল হান্নান মাসউদ, নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন, মাহবুব আলম, সারোয়ার তুষার, তাজনূভা জাবীন, সুলতান মুহাম্মদ জাকারিয়া, আতিক মুজাহিদ, আশরাফ উদ্দিন মাহদি, অনিক রায়, খালেদ সাইফুল্লাহ, জাবেদ রাসিন, এহতেশাম হক, আব্দুল্লাহ আল আমিন, আরিফ সোহেল, মো. নিজাম উদ্দিন, আকরাম হুসাইন, এস এম সাইফ মুস্তাফিজ, সালেহ উদ্দিন সিফাত, আলাউদ্দীন মোহাম্মদ, ফরিদুল হক, মো. ফারহাদ আলম ভূঁইয়া, মোহাম্মদ মিরাজ মিয়া, লুৎফর রহমান, মুশফিক উস সালেহীন, জাহেদুল ইসলাম, জহিরুল ইসলাম মুসা, আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন, মীর আরশাদুল হক, ফয়সাল মাহমুদ শান্ত, মশিউর রহমান, তাহসীন রিয়াজ, সাইফুল্লাহ হায়দার, আলী নাসের, আতাউল্লাহ, মাহমুদা আলম মিতু, এস এম শাহরিয়ার, মো. আব্দুল আহাদ, তারিকুল ইসলাম, দিলশানা পারুল, কৈলাশ চন্দ্র রবিদাস ও মো. রাসেল আহমেদ।