২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাদির দাফন শেষে স্লোগানে উত্তাল শাহবাগ

হত্যাকাণ্ডের প্রতিবাদে ও দায়ীদের গ্রেপ্তার-বিচারের দাবিতে তারা সেখানে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

হাদির দাফন শেষে স্লোগানে উত্তাল শাহবাগ
ছবি: মাহমুদ জামান অভি

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2025, 05:32 PM

Updated : 26 Aug 2026, 05:21 PM

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে শেষ বিদায় দিয়ে শাহবাগে জড়ো হয়েছেন ইনকিলাব মঞ্চসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার বিকাল ৪টা থেকে তারা সেখানে জড়ো হতে থাকেন। হাদি হত্যার প্রতিবাদে ও দায়ীদের গ্রেপ্তার-বিচারের দাবিতে তারা সেখানে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

তাদের একের পর এক স্লোগানে প্রকম্পিত হয়ে উঠেছে পুরো শাহবাগ এলাকা।

শাহবাগের কিছুটা দূরে নিউ এলিফ্যান্ট রোড থেকেও মিছিল নিয়ে শাহবাগের দিকে যেতে দেখা গেছে অনেনকে। 

শাহবাগর জমায়েত থেকে ‘দিল্লি না ঢাকা, ঢাকা, ঢাকা’, ‘হাদির স্বরণে ভয় করি না মরণে’ ‘তাকবিরের স্বরণে, ভয় করি না মরণে’- এমন নানা স্লোগান দিতে দেখা যায়।