Published : 18 Jan 2026, 08:31 PM
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট থেকে নির্বাচন করতে আসন ভাগাভাগিতে এখন পর্যন্ত ৩০টি আসন পেয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর মধ্যে ২৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি। বাকি তিনটি আসনে কারা জোটের হয়ে ভোট করবেন তা এখনও চূড়ান্ত হয়নি।
সবশেষ এ জোট থেকে ইসলামী আন্দোলন বেরিয়ে যাওয়ায় এনসিপির আরও আসনে ভোট করার সুযোগ তৈরি হয়েছে। সেসব আসন নিয়ে সমঝোতা চূড়ান্ত হলে পরে তাদের বাকি প্রার্থী ঘোষণা করা হবে।
ইতিমধ্যে দলটির শীর্ষ নেতারা তাদের নির্বাচনি এলাকায় প্রচারে নেমেছে।
রোববার ২৭টি আসনে তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে দলটি। প্রার্থীদের ছবিসংবলিত পোস্টার শেয়ার করে তাদের পক্ষে ‘শাপলা কলি’ প্রতীকে ভোট চেয়েছে দলটি। এর মধ্যে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা- ১১ আসন থেকে ভোট করবেন। এ আসনেই ভোটের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। সদস্য সচিব আখতার হোসেন লড়বেন রংপুর-৪ আসনে।
২৭ আসনের কে কোনটিতে প্রার্থী
পঞ্চগড়- ১ সারজিস আলম
দিনাজপুর¬- ৫ মো. আবদুল আহাদ
রংপুর- ৪ আখতার হোসেন
কুড়িগ্রাম- ২ আতিক মুজাহিদ
নাটোর- ৩ এস এম জার্জিস কাদির
সিরাজগঞ্জ- ৬ এস এম সাইফ মোস্তাফিজ
পিরোজপুর- ৩ শামীম হামিদী
টাঙ্গাইল- ৩ সাইফুল্লাহ হায়দার
ময়মনসিংহ- ১১ জাহিদুল ইসলাম
মুন্সিগঞ্জ- ২ আসনে মাজেদুল ইসলাম
ঢাকা- ৮ নাসীরুদ্দীন পাটওয়ারী
ঢাকা- ৯ জাবেদ রাসিন
ঢাকা- ১১ নাহিদ ইসলাম
ঢাকা- ১৮ আরিফুল ইসলাম আদীব
ঢাকা- ১৯ দিলশানা পারুল
ঢাকা- ২০ নাবিলা তাসনিদ
গাজীপুর- ২ আলী নাছের খান
নরসিংদী- ২ সারোয়ার তুষার
নারায়ণগঞ্জ- ৪ আবদুল্লাহ আল আমিন
ব্রাহ্মণবাড়িয়া- ২ মাওলানা আশরাফ মাহদী
ব্রাহ্মণবাড়িয়া- ৩ মোহাম্মদ আতাউল্লাহ
কুমিল্লা- ৪ হাসনাত আবদুল্লাহ
নোয়াখালী- ২ সুলতান মুহাম্মদ জাকারিয়া
নোয়াখালী- ৬ আবদুল হান্নান মাসউদ
লক্ষ্মীপুর- ১ মাহবুব আলম
চট্টগ্রাম- জোবাইরুল হাসান আরিফ
বান্দরবান- এস এম সুজা উদ্দিন