২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শার্শা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

রোববার ভোরে রাজধানীতে নিজের বাসায় মারা যান মো. নুরুজ্জামান।

শার্শা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

মো. নুরুজ্জামান

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2022, 07:09 PM

Updated : 28 Aug 2022, 07:09 PM

যশোরের শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোক বার্তায় তিনি বলেছেন, নুরুজ্জামানের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ একজন নিবেদিতপ্রাণ নেতাকে হারালো।

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

রোববার ভোরে রাজধানীতে নিজের বাসায় মারা যান মো. নুরুজ্জামান। ৬২ বছর বয়সী এই আওয়ামী লীগ নেতা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্বাস্থ্য জটিলতায় ভুগছিলেন।

বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সিনিয়র সহ-সভাপতি নুরুজ্জামান বেনাপোল কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।