২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৈষম্যবিরোধী আন্দোলন: বৈঠকে বসছেন সমন্বয়করা

"কেবল ১৫৮ জন কেন্দ্রীয় সমন্বয়ক এ সভায় যোগ দেবেন।"

বৈষম্যবিরোধী আন্দোলন: বৈঠকে বসছেন সমন্বয়করা
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2024, 02:52 PM

Updated : 26 Aug 2026, 10:54 AM

দেশের চলমান পরিস্থিতি পর্যালোচনা ও আসন্ন কর্মসূচির রূপরেখা নির্ধারণে বৈঠকে বসছে সরকার পতনের আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। 

এ আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসিব আল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার বিকেল সাড়ে ৩টায় রূপায়ন টাওয়ারে তাদের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা হবে।

কেবল ১৫৮ জন কেন্দ্রীয় সমন্বয়ক এ সভায় যোগ দেবেন। কেন্দ্রীয় ও স্থানীয় সংগঠকদের মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়েও সেখানে আলোচনা হবে বলে হাবিব জানিয়েছেন। 

জুলাইয়ে কোটাবিরোধী আন্দোলকে সরকার পতনের আন্দোলনের রূপ দেওয়া শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এখন রূপ নিয়েছে সংগঠনে। আন্দোলনের সমন্বয়কদের তিনজন মন্ত্রীর মর্যাদায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।