২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়িতে বাসের ধাক্কায় আহত জিএম কাদের

বাসায় ফেরার পথে খিলক্ষেত এলাকার লা-মেরেডিয়ান হোটেল সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

গাড়িতে বাসের ধাক্কায় আহত জিএম কাদের

জিএম কাদের। ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2022, 11:15 PM

Updated : 14 Aug 2022, 12:54 AM

সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন সংসদে বিরোধী দলীয় উপনেতা জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের।

শনিবার বিকালে বনানী কার্যালায় থেকে উত্তরার বাসায় যাওয়ার পথে তার গাড়িতে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয় বলে জানান, জাপা চেয়ারম্যানের প্রেস সচিব খন্দকার দেলোয়ার জালালী।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চেয়ারম্যান স্যার শরীরে কিছুটা ব্যাথা পেয়েছেন। তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজ বাস ভবনে বিশ্রামে আছেন।

“বাসায় ফেরার পথে খিলক্ষেত এলাকার লা-মেরেডিয়ান হোটেল সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।”

যে বাসটি গাড়িতে ধাক্কা দিয়েছে পুলিশ সেটা আটক করেছে বলেও জানান প্রেস সচিব।