১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

নতুন সংগঠন ‘জাসদ ঐক্য বাস্তবায়ন মঞ্চের’ আত্মপ্রকাশ

সংগঠনটির আহ্বায়ক মাহফুজুর রহমান, সদস্য সচিব হয়েছেন ফারাহ খান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2025, 06:53 PM

Updated : 26 Aug 2026, 05:10 PM

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ঐক্যের লক্ষ্যে ‘জাসদ ঐক্য বাস্তবায়ন মঞ্চ’ নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ করা হয়েছে।

শনিবার জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে দলটির বিভিন্ন অংশের নেতাকর্মীদের এক সভায় নতুন সংগঠনের কথা জানানো হয়।

সংগঠনটির আহ্বায়ক হয়েছে ডা. মাহফুজুর রহমান। সদস্য সচিব হয়েছেন জাসদের প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খানের ভাতিজি ব্যারিস্টার ফারাহ খান।

জাসদ নেতাকর্মীদের সভায় ঐক্যবদ্ধ হয়ে বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করা হয়। সভায় লিখিত বক্তব্যে দুই কক্ষ বিশিষ্ট সংসদ গঠন, সংবিধানের ৭০, ৪৮/১, ৪৮/১,৪৮/৩, ৫৫/১, ৫৬/১, ৫৮/২, ১৩৪ অনুচ্ছেদ সংশোধন বা বাতিল, সংবিধানের ৫৯ ও ৬০ অনুচ্ছেদ অনুযায়ী স্তরভেদে স্থানীয় সরকারকে ক্ষমতা দিয়ে ‘স্বশাসিত’ করার দাবি তুলে ধরা হয়।