২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান

এসময় তিনি চিকিৎসকদের কাছে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের খোঁজখবর নেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2026, 11:12 PM

Updated : 26 Aug 2026, 02:55 PM

রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে দেখতে গেলেন তারেক রহমান।

বুধবার রাত সোয়া ৯টার দিকে হাসপাতালে যান বিএনপি চেয়ারম্যান। এসময় তিনি চিকিৎসকদের কাছে রিজভীর সবশেষ অবস্থার খোঁজখবর নেন।

রিজভী মঙ্গলবার জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, দলের চেয়ারম্যানকে রিজভীর শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত করা হয়।