১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চোখের সামনে পুড়ল, নিঃস্ব হল বস্তিবাসী

ঢাকার কড়াইল বস্তিতে মঙ্গলবার সন্ধ্যায় লাগা আগুনে পুড়ে গেছে বস্তির একাংশ। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে লেগে যায় ৫ ঘণ্টার বেশি সময়, ততক্ষণে সবকিছু হারিয়ে ফেলেন বাসিন্দারা। ফলে খোলা আকাশের নিচেই রাত কাটাতে বাধ্য হন এসব নিঃস্ব মানুষ।

চোখের সামনে পুড়ল, নিঃস্ব হল বস্তিবাসী
উঁচু দালান থেকে কড়াইল বস্তির দিকে তাকালে কেবলই ধ্বংসস্তূপ চোখে পড়ে। মঙ্গলবারের আগুনে পুড়ে গেছে সেখানকার সব কিছু।

মাহমুদ জামান অভি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2025, 05:02 PM

Updated : 26 Aug 2026, 05:11 PM

আগুনে সবকিছু হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন কড়াইল বস্তির বাসিন্দারা।

আগুনে পুড়ে গেছে সব কিছু, ধ্বংসস্তূপের নিচে বুধবার মূল্যবান জিনিসপত্র খুঁজতে দেখা যায় বাসিন্দাদের।

আগুনে পুড়ে যাওয়া ঘরের টিন আর কোনো কাজে আসবে না; বিক্রির জন্য সেসব স্তূপ করে রেখেছেন বাসিন্দারা।

এই দোতলার উপরে ছিল থাকার ঘর, কিন্তু মঙ্গলবারের আগুনে কিছুই অবশিষ্ট নেই। পোড়া ঘরের মেঝেতে কিছু পাওয়ার আশায় হাতড়ে বেড়াচ্ছেন এক নারী।

খোলা আকাশের নিচে প্রতিবন্ধী নাতনি জোনাকিকে কোলে নিয়ে বসে আছেন জয়নুপ বেগম। কষ্টের টাকায় ছেলের ঘরে থাকতেন, সেই ঘর ভস্মীভূত হয়েছে মঙ্গলবারের অগ্নিকাণ্ডে।

কড়াইল বস্তির পুড়ে যাওয়া শোকেসের সামনে বসে আছেন এই তরুণ। যখন আগুন লাগে, তখন তিনি কাজে ছিলেন। খবর পেয়ে যখন ছুটে আসেন, তখন ঘরে ঢোকার মতন অবস্থা আর ছিল না।

ঘরের মধ্যে বসে আছে একটি পরিবার; কিন্তু সেই ঘরের না আছে ছাদ, না আছে বেড়া। খোলা আকাশের নিচে থাকা ছাড়া কিছু করার নেই এ নিঃস্ব মানুষগুলোর।

বাবা রুবেলের কাঁধে করে ঘর থেকে পোড়া বই নিয়ে যাচ্ছে শিশু শোয়েব ইসলাম। কড়াইল বস্তিতে একটি এনজিওর স্কুলের পড়াশোনা করে সে।

পোড়া ঘরে স্তূপ করে রাখা হয়েছে ঘরের পুড়ে যাওয়া টিন। ঘরের বাইরে এই নারী দাঁড়িয়ে আছেন কোনো সহায়তা পাওয়ার আশায়।

ঘরের মধ্যে সব কিছু পুড়ে গেছে, বসে থাকার জায়গাও নেই। সন্তানকে নিয়ে বস্তির রাস্তায় বসে আছেন এই নারী।

দালানের ঘর হওয়ায় সেখানে থাকা কিছু জিনিসপত্র আগুন থেকে রক্ষা পেলে তাপে পুড়ে গেছে কম্বলটি। পোড়া কম্বল ঘর থেকে বের করে দেখাচ্ছেন তারা।

কড়াইল বস্তিতে আগুন দেখে হাতের সামনে যা ছিল তা কোনোমতে একটি ব্যগে করে বেরিয়ে পড়েছিলেন তিনি। আগুন নেভার পর ফিরে দেখেন, ঘরের কোন কিছু অবশিষ্ট নেই।

কড়াইল বস্তির অলিগলিতে ছিল অসংখ্য মুদি দোকান। আগুনে পুড়ে যাওয়া একটি দোকানের সামনে পড়ে আছে পোড়া চাল।