২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নারীর পোশাক নির্বাচনের স্বাধীনতা বনাম মানবাধিকার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> চিররঞ্জন সরকার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2014, 05:17 PM

Updated : 22 Aug 2022, 06:41 PM

নারীর পোশাক কী হবে, তা কে নির্ধারণ করবে? উদার গণতন্ত্র বলে, সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার সংশ্লিষ্ট ব্যক্তির– নারীর। দুর্ভাগ্যবশত, বিশ্বের বহু সমাজে ও শাসনপ্রণালিতে পুরুষতন্ত্রের প্রাধান্য এতই প্রবল যে, নারীরা নয়, তাদের পরিবার বা সমাজ, প্রায়শ রাষ্ট্রও তাদের হয়ে এই সিদ্ধান্তটি নিয়ে থাকে। আমাদের সমাজে এক শ্রেণির মানুষ নারীদের পোশাক-আশাক, আচার-আচরণ স্থির করতে ব্যস্ত। সেই উদ্যোগ সচরাচর নারীর শরীর আবৃত রাখবার উদ্যোগ। পাশাপাশি এটাও ঠিক যে, নারীশরীর আবৃত রাখা চলবে না, এমন বিধানও কিন্তু প্রকারান্তরে তার স্বাধীনতায় হস্তক্ষেপ। প্রসঙ্গত, পশ্চিমি আদর্শে গড়ে তোলা আধুনিক তুরস্কের রূপকার মুস্তাফা কামাল আতাতুর্ক হিজাবকে ইসলামি পোশাক গণ্য করে, তাঁর ধর্মনিরপেক্ষ তুরস্কে হিজাব পরিধানে নিষেধাজ্ঞা জারি করেন। নব্বই বছর ধরে তা বলবৎ ছিল। স্বভাবতই প্রশ্ন উঠেছিল, ‘ধর্মনিরপেক্ষতা’ কি এ ক্ষেত্রে তুর্কি নারীর পোশাকের স্বাধীনতা ও তার মানবাধিকারও লঙ্ঘন করেনি? মৌলবাদের মতো ধর্মনিরপেক্ষতাও কি এ ক্ষেত্রে এক ধরনের গোঁড়ামি হয়ে ওঠে না? এই বিষয়ে তর্ক ও বিবাদ চলছিল। আন্দোলনও।

(বিস্তারিত পড়তে ক্লিক করুন)