২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার অনেকটাই ব্যতিক্রম পণ্যবাজার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> হাসান মামুন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2014, 10:40 PM

Updated : 22 Aug 2022, 06:40 PM

ভালো হত, এ সময়ে ভারত সরকার যদি বিশেষ সুবিধায় কিছু পেঁয়াজ আনার সুযোগ করে দিত আমাদের। বাংলাদেশের মানুষের জন্য এটা তাদের শুভেচ্ছার নিদর্শনও হত। পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় এখানকার অসুমলিমদেরও বেশি দামে এটা কিনতে হচ্ছে। কিন্তু ভারতের সত্যি বোধহয় নেই এমন করে ভাবার মতো পরিস্থিতি। ওখানে যে বাজেট পেশ করা হচ্ছে, তাতেও নাকি থাকবে মূল্যস্ফীতি মোকাবেলার প্রয়াস। পেঁয়াজের দামের কথা বেশি করে বলা হচ্ছে এজন্য যে, এটা ছাড়া আমাদের একদিনও চলে না। সত্যিই এটা নিত্যপণ্য। এ রকম আরও কিছু পণ্য রয়েছে। তার মধ্যে নিশ্চয়ই বেগুন পড়ে না। এর অস্বাভাবিক দাম সত্যি নিয়ন্ত্রণে রাখা যেত বেগুনি কম খেতে শুরু করলে। সরকারের সংশ্লিষ্ট বিভাগেরও উচিত এ লক্ষ্যে প্রচারণা চালানো। রোজাদারের জন্য ক্ষতিকর একটি ইফতার আইটেম তৈরিতে বেগুনের দাম প্রতিবার ইস্যু হয়ে উঠবে, এটা তো কোনো কাজের কথা নয়। অথচ এফবিসিসিআই নাকি বেগুন আমদানি করবে! (পড়তে ক্লিক করুন)