বেসরকারি বিশ্ববিদ্যালয় এগিয়ে নেওয়ার সংগ্রাম ও টিআইবির রিপোর্ট
এতে ফলাও করে প্রকাশ করা হয়েছে যে, নতুন বিশ্ববিদ্যালয় অনুমোদন, উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগে এবং মঞ্জুরী কমিশনে বিভিন্ন বিষয়ে যে কোনো কাজে ঘুষ দিতে হচ্ছে, যা সর্বোচ্চ ৩ কোটি টাকা পর্যন্ত। এসব বিষয়ে বিভিন্ন স্তরে অর্থ প্রদানের পরিমাণের কথা বলা হলেও কাকে, কোন কাজে, কোন সময় ঘুষ দেওয়া হয়েছে তার কোনো সুনির্দিষ্ট তথ্যই দেওয়া হয়নি। টিআইবির প্রতি আমি শ্রদ্ধাশীল, আমার কোনো বিদ্বেষ নেই, বরং এর অনেক কর্মকর্তার প্রতি আমার শ্রদ্ধা ও সম্মান বিভিন্ন সময় প্রকাশ্যেই বলেছি।
বলা হচ্ছে এই রিপোর্ট তারা দু’বছর ধরে ‘গবেষণা’ করে তৈরি করেছেন। তারা দু’বছর ধরে গবেষণা করলেন, কিন্তু তার মূল আক্রমণের লক্ষ্য শিক্ষা মন্ত্রণালয় ও মঞ্জুরী কমিশনের সঙ্গে একটি বারও যোগাযোগ বা মতামত নেওয়ার প্রয়োজনবোধ করলেন না। বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষের সঙ্গেও কোনো আলোচনা করেছেন বলে তথ্য দেননি। (বিস্তারিত পড়তে ক্লিক করুন)
