বর্তমানে ‘সিভিল সোসাইটি’ শব্দটি বিভিন্নভাবে ব্যবহৃত হয়। পরিবর্তিত ইউনিপোলার বিশ্বে ‘সিভিল সোসাইটি’ নতুনরূপে জারি হয়েছে। পৃথিবীর দেশে দেশে একটি প্রকৃত ‘সিভিল সোসাইটি’র প্রয়োজনীয়তা আজ তীব্রভাবে অনুভূত হচ্ছে। বিশেষ করে, বুর্জোয়া সমাজ ব্যবস্থার যে অন্যতম বৈশিষ্ট্য ‘শ্রেণিবৈষম্য’ ও ‘শ্রেণিশোষণ’– রাষ্ট্র সেই শ্রেণিবৈষম্য ও শ্রেণিশোষণ লালন করে, পালন করে এবং ধারণ করে। কিন্তু জন্মগত এবং ঐতিহ্যগতভাবে সাধারণ ও সরল দৃষ্টিতে মনে হয়, রাষ্ট্র জনসাধারণের বন্ধু, সুহৃদ ও সহমর্মী। কিন্তু রাষ্ট্র নামক প্রতিষ্ঠানটির জন্মই হয়েছে শ্রেণির স্বার্থ রক্ষার জন্য। আরও সরস করে বললে, সমাজের উঁচুতলার মানুষ ওরফে ‘এলিট সোসাইটি’র স্বার্থরক্ষার জন্য।
তাই রাষ্ট্রের কোন মহৎ কামে এ ‘সিভিল সোসাইটি’র প্রয়োজন বা রাষ্ট্রকাঠামোয় এ ‘সিভিল সোসাইটি’র ভূমিকা কী বা সমাজের এলিট সোসাইটির সঙ্গে সিভিল সোসাইটির চরিত্রগত এবং কর্মগত কোন প্রকৃতির মিল বা অমিল বা গরমিল রয়েছে, তা একবার পরখ করা জরুরি।
প্রকাশিত: ১১:০৪, ৭ জুলাই ২০১৪ | আপডেট: ১৮:৩৯, ২২ আগস্ট ২০২২