২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সমবায় হোক টেকসই উন্নয়নের রূপকার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> ধীরাজ কুমার নাথ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2014, 11:27 AM

Updated : 22 Aug 2022, 06:38 PM

জাতিসংঘের হিসাব অনুযায়ী, বিশ্বের প্রায় ৩০০ কোটি মানুষ সমবায়ের মাধ্যমে তাদের জীবনযাত্রা নির্বাহ করে। বিশ্বের ৩০০ টি সমবায় প্রতিষ্ঠানের সম্পদের পরিমাণ ৩০-৪০ হাজার কোটি মার্কিন ডলার। আন্তর্জাতিক সমবায় মৈত্রীর হিসাব অনুসারে, কানাডা, জাপান ও নরওয়েতে প্রতি ৩ জনে ১ সমবায়ী। আমেরিকা যুক্তরাষ্ট্রে ও জার্মানিতে প্রতি ৪ জনে একজন সরাসরি সমবায়ের সঙ্গে সম্পৃক্ত। গণচীনে ১৮০ মিলিয়ন, ভারতে ২৩৬ মিলিয়ন, মালয়েশিয়ায় ৫.৪ মিলিয়ন এবং যুক্তরাষ্ট্রে ৯.৮ মিলিয়ান জনগণ সমবায়ের সদস্য। জাপানে কৃষিকাজে নিয়োজিতদের ৯০ শতাংশ সমবায়ী।

বেলজিয়ামে সমবায়ের মালিকানায় পরিচালিত ঔষধ শিল্প বাজারে ১৯.৫% শেয়ার অধিকার করে আছে। ব্রাজিলে সমবায় সমিতিসমূহ কৃষিতে ৪০% এবং কৃষিজাত পণ্য রপ্তানিতে ৬% অবদান রাখছে। কানাডার সমবায় সমিতিসমূহ বিশ্বের ৩৫% ম্যাপেল সুপার উৎপাদন করে। কেনিয়ায় ৪৫% দেশজ উৎপাদন এবং ৩১% জাতীয় সঞ্চয় সমবায় সমিতিসমূহ থেকে আসে। তেমনিভাবে কোরিয়ার প্রায় ৯০% খামার-চাষি কৃষি সমবায়ের সদস্য এবং প্রায় ৭১% মাছের বাজার মৎস্য খাতে সমবায়ীরা নিয়ন্ত্রণ করে। ডেনমার্ক ও নরওয়ের ৯৫% দুধ উৎপাদন ও বাজারজাত করে সমবায়ীরা। (বিস্তারিত পড়তে ক্লিক করুন)