যুদ্ধাহতের ভাষ্য: ১৫ ‘‘মুক্তিযুদ্ধের স্মৃতিরক্ষার পরিবর্তে ধ্বংস করা হয়েছে’’
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
>> সালেক খোকন
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
01 Jul 2014, 12:37 AM
Updated :
22 Aug 2022, 06:37 PM
রক্তাক্ত সে দিনটির আদ্যোপান্ত শুনি মুক্তিযোদ্ধা মালেকের মুখে। তাঁর ভাষায়– ‘‘ডিসেম্বরের সাত তারিখ। আমরা খবর পাই স্টিমারে পাকিস্তানি সৈন্যরা বরিশাল ত্যাগ করবে। ৮ ডিসেম্বর, ১৯৭১। সন্ধ্যার পর ডিসি সাহেবের পাঠানো দুটি গাড়িতে রহিমের সঙ্গে আমিও যাই লাকুটিয়ায় রেজা-ই-সাত্তার ফারুকের ক্যাম্পে। দুটি গাড়িতে আমরা ১৪ জনের মতো। মুক্তিযোদ্ধাদের অন্য দলগুলোও তখন শহরে ঢুকে পড়ে।
পরিকল্পনা ছিল একটি গাড়ি জিলা স্কুলের সামনে দিয়ে এবং অন্যটি পুলিশ লাইনের পাশ দিয়ে ডিসি অফিসে ও তার বাংলোতে পৌঁছবে। আমাদের গাড়িটি পুলিশ লাইনের পথ ধরে। গাড়িতে উড়ছে বাংলাদেশের পতাকা। সঙ্গে সঙ্গে তারা বৃষ্টির মতো ফায়ার করতে থাকে। গাড়ি থেকে আমরাও প্রত্যুত্তর দিই। কিন্তু তার আগেই ড্রাইভারসহ কয়েকজন গুলিবিদ্ধ হয়। গাড়িটি পড়ে যায় রাস্তার পাশের খালের মধ্যে।
পরে পশ্চিম দিক থেকে আসা মুক্তিযোদ্ধাদের একটি দল আমাদের উদ্ধার করে। আমি ডান পা নাড়াতে পারছিলাম না। ঝিরঝির করে রক্ত বেরুচ্ছিল। গুলিটি হাঁটুর এক ইঞ্চি নিচ দিয়ে হাড় ভেঙে বেরিয়ে যায়। শরীর ঠাণ্ডা হয়ে চোখ দুটো ঝাপসা হয়ে আসে। সহযোদ্ধারা আমাকে তুলে বটতলা মসজিদে শুইয়ে দেয়। এরপর আর কিছু মনে নেই। ওই রাতেই ত্রিশ গোডাইন ছাড়া বরিশাল মুক্ত হয়।’’
(বিস্তারিত পড়তে ক্লিক করুন)
প্রকাশিত: ০০:৩৭, ১ জুলাই ২০১৪ | আপডেট: ১৮:৩৭, ২২ আগস্ট ২০২২