ব্রাজিলে যৌনকর্ম আইনসিদ্ধ, কিন্তু এজন্য বয়স বেঁধে দেওয়া আছে ১৮ বছর। এবারের বিশ্বকাপে ছয় লক্ষ পর্যটকের মনোরঞ্জনের জন্য প্রায় পনের লাখ নারীকে প্রস্তুত রাখা হয়েছে। দুঃখের বিষয় হচ্ছে, এদের মাঝে পাঁচ লাখই শিশু, যাদের বয়স ৯ থেকে ১৪ । এই বাচ্চাগুলো কি স্বেচ্ছায় এ পেশা বেছে নিয়েছে? সেটা তো খুবই অসম্ভব।
আমান্দা কার্টুন দেখতে ভালোবাসে। ওর বয়স এখনও চৌদ্দ হয়নি। এই বয়সেই এই মেয়ের দুবার গর্ভপাত করাতে হয়েছে। মেয়েটা তার দাদির কাছে থাকে। এই বৃদ্ধার পক্ষে পরিবারকে একা টেনে নেওয়া সম্ভব নয়, তাই আমান্দা এই রাস্তায়। সে দাবি করছে, দশ বছরের কমবয়সী মেয়েরাও তার সঙ্গে কাজ করে। “আমি একজন ইঞ্জিনিয়ার হতে চাই, একটা সুস্থ পরিবারের স্বপ্ন দেখি”– উচ্চাভিলাষী এই মেয়ের চোখে আজও অনেক স্বপ্ন। কিন্তু সে বেরিয়ে পড়ে রাজপথে, কোনো এক ফুটবলপ্রেমীর মনোরঞ্জনের জন্য।
(বিস্তারিত পড়তে ক্লিক করুন)
প্রকাশিত: ১১:৫৯, ৩০ জুন ২০১৪ | আপডেট: ১৮:৩৬, ২২ আগস্ট ২০২২