২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এসএসসির ফলাফল এবং সাম্প্রতিক বিতর্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> আবদুল্লাহ্ আল মামুন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2014, 10:41 AM

Updated : 22 Aug 2022, 06:32 PM

পরীক্ষার সাফল্য তো একদিনেই আসেনি বা গত দশ বছরে পাশের হারে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন ঘটেনি, বিষয়টি এ রকমও নয়। গত পাঁচ বছরের পাশের হার দেখলেও বিষয়টি বোঝা যাবে। ২০১০ সালে এসএসসিতে পাশের হার ছিল ৮০ শতাংশ, ২০১১ সালে তা বেড়ে দাঁড়ায় ৮২ শতাংশে। একইভাবে ২০১২ সালে পাশের হার ছিল ৮৬ শতাংশ এবং ২০১৩ সালে তা বেড়ে দাঁড়ায় ৮৯ শতাংশে। এবারের যে ফলাফলকে নানাভাবে সমালোচনা করা হচ্ছে তা গত বছরের তুলনায় মাত্র ৪ শতাংশ বেশি। গত পাঁচ বছরের পাশের হারে যে পরিবর্তন হয়েছে তা আনুপাতিক হারেই বেড়েছে যা একটা দেশের শিক্ষাব্যবস্থার স্বাভাবিক বিকাশেরই নিদের্শক মাত্র। আবার কোনো একটা পদ্ধতি চালুর শুরুতে তার যে প্রভাব বা ফলাফল তৈরি হয়, পাঁচ বা দশ বছর পর তার প্রভাব বা ফলাফল নিশ্চয়ই আগের মতো থাকে না– হয় তার উন্নতি ঘটে অথবা অবনতি ঘটে। (পড়তে ক্লিক করুন)