যুদ্ধাহতের ভাষ্য: ১৪ ‘‘মিথ্যা দিয়ে ইতিহাসের সত্য বদলানো যায় না’’
‘‘১০ ডিসেম্বর, ১৯৭১। তখন আমরা গোপালপুর ও তেবাড়িয়ার মুক্ত এলাকায় থাকি। চাটমোহরে রামনগর-কুমারপাড়া গ্রামে ছিল রাজাকার কমান্ডার রমজানের বাড়ি। তাঁর সহযোগিতায় পাকিস্তানি সেনারা গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিচ্ছিল। আমরা তাঁকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করি। কমান্ডার হিসেবে আমি নিজেই ৫ সহযোদ্ধাসহ সন্ধ্যার পর বেরিয়ে পড়ি। ঘণ্টা খানেকের মধ্যেই তাকে গুলি করে ফিরতি পথ ধরি। এ খবর ছড়িয়ে পরে চারপাশে। রাত তখন ১০টার মতো। বোথর ঘাটে বড়াল নদীর খেয়াপারের জন্য আমরা অপেক্ষায় ছিলাম। মাঝি ছিল ওই পারে। আমাদের পরিকল্পনা ছিল গোপালপুরের দিকে চলে যাওয়ার। চাটমোহর থানাতেই ছিল পাকিস্তানি আর্মির একটি ক্যাম্প। খবর পেয়ে তারা খেয়াঘাটের চারপাশে অবস্থান নেয়। হঠাৎ আমাদের ওপর বৃষ্টির মতো গুলি চলে। জীবন বাঁচাতে সবাই তখন নদীতে ঝাঁপিয়ে পড়ি। কিন্তু তার আগেই একটি গুলি আমার বাম পায়ের হাঁটু ও উরু ভেদ করে বেরিয়ে যায়।’’
‘‘নদীর জলে পা নাড়াতে পারছিলাম না। পায়ে কোনো বোধ নেই। কী হল পায়ে? হাত দিয়ে পা স্পর্শ করতেই হাড়ের গুড়োগুলো বেরিয়ে আসে। বুঝে যাই গুলি খেয়েছি। রক্ত বেরিয়ে শরীরটা দুর্বল হতে থাকে। ঝাপসা হয়ে আসে চোখ দুটো। ছেলেমেয়েদের কথা খুব মনে হচ্ছিল। তবুও জীবন বাঁচাতে সাঁতরিয়ে পার হই বড়াল নদী।’’ (পড়তে ক্লিক করুন)
