২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোদির সামনে বিরাট বাধার পাহাড়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> সুখরঞ্জন দাশগুপ্ত

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2014, 03:21 PM

Updated : 22 Aug 2022, 06:28 PM

সংবাদ মাধ্যমগুলোর একাংশ ইতোমধ্যেই, অর্থাৎ তাঁর অভিষেকের সঙ্গে সঙ্গেই প্রায়, বলতে শুরু করেছে যে, রাজনৈতিকভাবে মোদিই ভারতের সবথেকে শক্তিশালী প্রধানমন্ত্রী। তাঁর বিপুল জয়ের সঙ্গে সঙ্গেই তিনি পার্লামেন্টে বিজেপিকে জাতীয়তাবাদী কার্যক্রম নিয়ে ১৯৫২ থেকে এ পর্যন্ত অকংগ্রেসি দল হিসেবে প্রথম একক সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছে দিয়েছেন। এই অবস্থায় তাঁর ঘনিষ্ঠদের কেউ কেউ বলতে শুরু করেছেন যে, এ সরকার মোদির সরকার, বিজেপির নয়। এ কথা তাঁর মন্ত্রিসভার সদস্য রবিশংকরপ্রসাদ তো সম্প্রতি প্রকাশ্যেই এক সাক্ষাৎকারে বলেছেন। ১৯৮৪-তে ইন্দিরা গান্ধির মৃত্যুর পর, কংগ্রেসের একক দল হিসেবে বিপুল ভোটে জয়ী হবার ঘটনাটি বাদে মোদির এই জয়ের কোনো দোসর নেই এ কথা যেমন ঠিক, তেমনি এ কথাও ভুল নয় যে, সেবার বিপুল ভোটে জয়ী হবার ক্ষেত্রে কংগ্রেসের পেছনে ছিল ব্যাপক সহানুভূতির হাওয়া, যা কিনা এবার মোদির জন্যে আলাদা করে ছিল না। অর্থাৎ তাদের মতে, মোদির এই জয় সম্পূর্ণভাবে তাঁর একক কারিশমার। (বিস্তারিত পড়তে ক্লিক করুন)